শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভান মনোয়ার: সাম্প্রতিক একটি ঘটনার বিশ্লেষণ

ইভান মনোয়ার: অর্ষা,পরীমনি দু'জন'ই এই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। অর্ষা খুবই ট্যালেন্টেড অভিনেত্রী। তার আগমন এই ইন্ডাস্ট্রিতে লাক্স চ্যানেল আই সুপারস্টার কম্পিটিশনের মধ্য দিয়ে। পরীমনি টিভি নাটক দিয়ে এই ইন্ডাস্ট্রিতে পা রাখে।অস্বীকার করার জো নেই,ইন্ডাস্ট্রিতে পরীমনির আলাদা একটা ফ্যান বেইজ রয়েছে।

নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার সম্প্রতি তার সিনেমা নির্মাণ বিষয়ে যতটা জল ঘোলা করেছেন, তা খুবই দুঃখজনক এবং নন প্রফেশনালও বটে।

নির্মাতাদের কাছে আমার প্রশ্ন, পরীমনি জেলে যাওয়ার আগেও জনপ্রিয় নায়িকা ছিলো।তবে কেনো এখন বিশেষ কিছু উদ্দেশ্য একজন পরিচিত অভিনেত্রীকে বাদ দিয়ে পরীমনিকে নিতে হলো , তাও যে ছবির শূটিং নাকি শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। পরীকে নিয়ে ছবির ঘোষণা দিলে বিনা খরচে মিডিয়া এটেনশন পাওয়া যায় ? একজন অভিনেত্রীর কাছে বড় সাজলেন আরেকজন অভিনেত্রী'কে ছোট করে ! বিস্ময় তৈরি করে। পরী'র উচিত সুযোগ সন্ধানীদের এই মুহূর্তে তার কাছে ঘেষতে না দেয়া এবং এমন একটি অসৎ প্রজেক্ট থেকে নিজেকে এই মুহূর্তে বিযুক্ত করা। ইন্ডাস্ট্রিতে কাজ করা বড় কথা নয়, বড় কথা হলো সম্মানের সাথে কাজ করতে পারা। একই পেশার আরেকজনের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ পরীমনি এটা করতে পারলে বিষয়টি খুবই গৌরবের হবে, এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক্সাম্পল তৈরী করবে। নয়তো , পরীমনির ক্রেইজ যেদিন শেষ হয়ে যাবে সেদিন একজন অর্ষা'কে যেভাবে ছোট করা হলো তখন পরীমনিকেও স্বাভাবিক নিয়মে একইভাবে ছোট বা অপমান করবে অন্য কোনও নির্মাতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়