শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলে জায়গা পেলেই অ্যাশেজ খেলতে যাও, রুট-ব্রডদের স্ট্রাউস

স্পোর্টস ডেস্ক : [২] চলতি বছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ইংল্যান্ড। কিন্তু কোভিড নিয়ন্ত্রণ নীতিতে অস্ট্রেলিয়া সরকারের বাড়তি সতর্কতা শঙ্কায় ফেলেছে এই সিরিজের ভবিষ্যত। ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুটসহ দলটির বেশ কয়েকজন ক্রিকেটার এই সফরে যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তবে দলে ডাক পেলেই এই সফরে যাওয়া উচিত যেকোনো ইংলিশ ক্রিকেটারের, এমনটা বলছেন অ্যান্ড্রু স্ট্রাউস।

[৩] অস্ট্রেলিয়ার সরকার এবং দেশটির ক্রিকেট বোর্ড চায় না, করোনার প্রকোপের মাঝে পরিবার নিয়ে কোনও দল সেই দেশে গিয়ে খেলুক। কিন্তু ইংলিশ ক্রিকেটাররা পরিবারসহ যেতে চান এই সফরে। ইংলিশ গণমধ্যমে গুঞ্জন আছে ক্রিকেটারদের এই শর্ত মানা না হলে, শেষ পর্যন্ত এই সফর থেকে নাম সরিয়ে নিতে পারেন অধিনায়ক রুটসহ প্রায় দশ জন ক্রিকেটার। যদিও এ ধরনের শর্তের ব্যাপারে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

[৪] স্ট্রাউস বলেন, 'আমার মনে হয় অ্যাশেজ অবশ্যই হওয়া উচিত। আমরা কোভিডের সঙ্গে বসবাস করা শিখে গেছি। যদিও অস্ট্রেলিয়া ভিন্ন জায়গা। তবে সমর্থকদের জন্য অ্যাশেজ অনেক কিছু। আমার মনে হয় অ্যাশেজের জন্য কেউ ডাক পেলেই তার যাওয়া উচিত। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়