শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক: সংগীতাঙ্গনে ২০২০ সালের জন্য সঙ্গীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)। ১ অক্টোবর বিএমজেএ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়। সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে ১১ জনকে বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে।

বাংলা গানের কিংবদন্তি গায়িকা রুনা লায়লা। এযাবতকালে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানের অনেক সিনেমায় কণ্ঠ দিয়েছেন। পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। এবার নন্দিত এই গায়িকাকে আজীবন সম্মাননা প্রদান করছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)।

এছাড়া বাকিরা হলেন, সেরা সঙ্গীতশিল্পী: তাহসান খান (আবদ্ধ রবো না), সেরা গীতিকার: জুলফিকার রাসেল (চোখের ভেতর), সেরা সুরকার: রাজন সাহা (হৃদয় অনুরাগে), সেরা সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (লক ডাউন ঢাকা), সেরা সমালোচক পুরস্কার (পুরুষ): বদরুল হাসান খান ঝন্টু (সাদা কাগজে), সেরা সমালোচক পুরস্কার (নারী): আফরোজা মোমেন (যদি সন্ধ্যা নামে);

সেরা প্রমিজিং শিল্পী: নাদিরা মুক্তা (খুনসুটি মন), বিশেষ জুরি অ্যাওয়ার্ড (সঙ্গীতশিল্পী): তানজিনা রুমা (আঁধার সরিয়ে), সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: গানচিল মিউজিক। এছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন কামরুল হাসান খান (চলচ্চিত্র প্রযোজক- দেবদাস)।

করোনা সংক্রমণের কারণে গতবারের মতো এবারও অনলাইনে পুরস্কার ঘোষণা করেছে বিএমজেএ। তবে পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

  • সর্বশেষ