শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০২:২২ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবির উদ্দিন সরকার: সতীদাহ : যেসব তথ্য আমি জানতাম না

কবির উদ্দিন সরকার: মুহম্মদ বিন তুঘলক প্রথম শাসক যিনি সতীদাহ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। যে মহিলা সতী হতে চায় তাকে তার জন্য সরকারি অনুমতি সংগ্রহ করতে হবে, এমন আইন প্রণয়ন করেন তিনি। এর সাহায্যে জোর করে ও তার ইচ্ছার বিরুদ্ধে কোনো মহিলাকে সতীর নামে আগুনে পুড়িয়ে মারার ব্যাপারটিকে রোধ করার চেষ্টা করা হয়। আকবর সতীদাহ প্রথা সম্পূর্ণ রোধ না করলেও তার কোতোয়ালদের নির্দেশ দিয়েছিলেন যে কোনো মহিলাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে যেন সতী না করা হয়। আকবর নিজে জয়মাল নামের একজন মহিলাকে সতীদাহ থেকে বাঁচিয়েছিলেন এবং তার পুত্রকে কারাদ দিয়েছিলেন।

কারণ সে তার মাকে জোর করে ‘সতী’ করতে চেয়েছিলো। গভর্নর ও প্রাদেশিক শাসনকর্তাদের প্রতি আকবরের নির্দেশ ছিলো সতী হওয়ার আগে তারা যেন সরকারি অনুমতি চায়। গভর্নর প্রথমে তাকে সতী না হওয়ার জন্য বোঝাতেন। পরিবার সেই মহিলাকে ত্যাগ করলে তার জন্য সরকার থেকে মাসোহারার ব্যবস্থা করা হতো। এছাড়াও কোনো মহিলার ছোট বাচ্চা থাকলে তাকে সহমরণের অনুমতি দেওয়া হতো না। জাহাঙ্গীর এবং শাহজাহান তাদের রাজত্বকালে আকবরের আইনই বহাল রেখেছিলেন। আওরঙ্গজেব হচ্ছেন প্রথম সম্রাট যিনি তার সাম্রাজ্যে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন ১৬৬৪ সালে। সূত্র: হিন্দু মৌলবাদ। ভবানীপ্রসাদ সাহু। দীপ প্রকাশন। কলকাতা। প্রণোদন: জাকির তালুকদার। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়