শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০১:৪১ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলন্ত ট্রেনের সামনে বৃদ্ধা, বাঁচালো স্কুলছাত্র (ভিডিও)

মারুফ হাসান: [২] রেল লাইনের রাস্তা দিয়ে বস্তা মাথায় হাঁটছিলেন এক বৃদ্ধা। হঠাৎ একটি ট্রেন চলে আসে। ট্রেনটি বৃদ্ধার খুব কাছে চলে আসলেও তিনি রেল লাইন দিয়েই হেঁটে যাচ্ছিলেন। ঘটনাটি চোখে পড়ে অনেকেরই। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে এক স্কুলছাত্র দৌড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ার ঠিক কয়েক সেকেন্ড আগে ওই বৃদ্ধাকে রেললাইন থেকে সরিয়ে আনে।

[৩] জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে আখাউড়া বাইপাস রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, সিলেট থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেন আসছিল।

[৪] সূত্রে জানা যায়, ওই ছাত্রের নাম কেফায়েত উল্লাহ। সে আখাউড়া পৌরশহরের দেবগ্রামের মোজালক মিয়ার ছেলে। দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার সে এসএসসি পরীক্ষা দেবে।

[৫] কেফায়েত উল্লাহ জানায়, বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ট্রেনের সামনে দিয়ে কেন হাঁটছিলেন। উত্তরে বৃদ্ধা বলেন, তিনি কানে শোনেন না।

[video width="420" height="640" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/10/243200149_4665907420141430_1305660003470380601_n.mp4"][/video]

  • সর্বশেষ
  • জনপ্রিয়