শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ◈ যে কারণে থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ পাকিস্তান আকাশপথের অনুমতি না দেওয়ায় রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহন ব্যাহত ◈ দিল্লিতে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণও (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর বিভাগে করোনায় মৃত্যু নেই ,নতুন সংক্রমন ১৮ জন 

আফরোজা সরকার: রংপুর বিভাগেগ গত ২৪ ঘন্টায় ৬২৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জেলায় একদিনে নতুন করে ১৮ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময়ে বিভাগে কোন মৃত্যু নেই। সুস্থ হয়েছেন ৫২ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৮১ হাজার ৬৬৮ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫৪ হাাজার ৯শ’ ৪৫ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া এ পর্যন্ত মোট ১ হাজার ২শ’ ৩২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে ৫১ হাজার ৮০৪ জন রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের একদিনে দিনাজপুরে ৭ জন, রংপুরে ৫ জন, পঞ্চগড়ে ২ জন, ঠাকুরগাঁয় ২ জন এবং নীলফামারী জেলায় ২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে করোনা সংক্রমনের হার কমে গত ২৪ ঘন্টায় ২ দশমিক ৮৭ শতাংশ এবং এ পর্যন্ত ১৯ দশমিক ৫১ শতাংশ, মৃত্যুর হার ২ দশমিক ২৪ শতাংশ এবং সুস্থতার হার বেড়ে ৯৪ দশমিক ২৮ শতাংশে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের বুড়িমারী স্থল বন্দর দিয়ে ১৭ জন জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ পর্যন্ত ভারত থেকে মোট ২ লাখ ১৬ হাজার ৭০৯ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৪ হাজার ৬শ’ ৪২ জন আক্রান্ত ও ৩২৫ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১২ হাজার ৩শ’ ৯৯ জন আক্রান্ত ও ২৯১ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার ৫শ’ ১৯ জন আক্রান্ত ও ২৫০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৮শ’ ৪৯ জন আক্রান্ত ও ৬৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ৪শ’ ১৬ জন অক্রান্ত ও ৮৯ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৬শ’ ৩১ জন আক্রান্ত ও ৬৮ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৭শ’ ২৯ জন আক্রান্ত ও ৬৬৭জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ৭শ’ ৬০ জন আক্রান্ত এবং ৮০ জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ