শিরোনাম
◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্মতিতেই বাণিজ্য চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভিভিআইপি ঘোষণা নিয়ে আলোচনা: ইউনূসের আগে কারা ছিলেন তালিকায় ◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়ায় জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১নং বেপারী পাড়ার জুলহাস খা (৫০), ২নং বেপারী পাড়ার হবি ফকীর (৩৯), হোসেন মন্ডলের পাড়া গ্রামের হাসেম মৃধা (৩৩) ও ফরিদপুর জেলার শিবরামপুর এলাকার রিপন শেখ (৩৩)।

[৪] শুক্রবার (০১অক্টোবর) দুপুরে এক এজাহারে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে ভোর সোয়া ৫টার দিকে যৌনপল্লী সংলগ্ন সাইমদ্দিন বোডিং থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন সাইমদ্দিন বোডিংয়ের ১৭নং কক্ষ থেকে জুয়া খেলায়রত ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৪হাজার ২শ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

[৫] এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়