শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিভিতে শুরু হচ্ছে শিশুতোষ ধারাবাহিক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’

ইমরুল শাহেদ: এম আসলাম লিটনের রচনায় ধারাবাহিকটি প্রযোজনা করেছেন এরশাদ হোসেন। ১৩ পর্বের এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, ফারজানা ছবি, কবির আহমেদ, নুসরাত জাহান নদী, ইশরাক ত‚র্য, সামিন ইযাসার নীল,আনভিতা, আলভীসহ আরো অনেকে।

নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, গাউসনগর কলোনীতে এখনো মহল্লার পরিবেশ বিরাজমান। সেখানেই বাস করেন লেখিকা পাঁপড়ি তরফদার ও বাংলার অধ্যাপক রায়হান তরফদার। তাদের দুই সন্তান মিতু আর টিটু। একজন অষ্টম ও অন্যজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। দুই সন্তানই মেধাবী ও বুদ্ধিদীপ্ত। ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়। সব গোয়েন্দা গল্প তাদের মুখস্ত। নিজেরাও গোয়েন্দাগিরি করে স্কুলের বন্ধুদের অনেক সমস্যার সমাধান করেছে। তাদের এই গুণের কথা পাড়ার সকলের জানা।

একসময় লেখিকা মা নামী প্রকাশনী থেকে কিশোর গল্প লেখার প্রস্তাব পান। কিন্তু ঠিক কী লিখবেন বুঝতে পারেন না। সন্তাদের পরামর্শে তিনি সিদ্ধান্ত নেন গোয়েন্দা গল্প লেখার। মিতু আর টিটু যেসব কেস সমাধান করবে মা সেই গল্পই সাহিত্যের মাধুরী দিয়ে লিখে ফেলবেন। এভাবেই শুরু। খুদে গোয়েন্দা মিতু আর টিটু কেস পায়, সমাধান করে আর লেখিকা মা সে গল্পগুলো লিখে গোয়েন্দা সিরিজ ‘বিন্দু বিন্দু গোয়েন্দা’ গ্রন্থ প্রকাশ করেন। ধারাবাহিকটি প্রচার হবে শনিবার সকালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়