শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৫ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৌকার মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

মনিরুল ইসলাম: [২] আওয়ামী লীগ নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন পর্যায়ের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে ।

[৩] বৃহস্পতিবার দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (২ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

[৫] উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচন এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট, নীলফামারী জেলার ডোমার, বগুড়া জেলার সোনাতলা, চাঁপাইনবাবগঞ্জ সদর, নড়াইল জেলার লোহাগড়া, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া, নরসিংদী জেলার ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, ফেনী জেলার ছাগলনাইয়া, খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। একই সঙ্গে নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে সারা দেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে।

[৬] আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে।

[৭] আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৬ অক্টোবর বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

 

  • সর্বশেষ