শিরোনাম
◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত ◈ আকাশসীমায় নজরদারি বাড়াতে অত্যাধুনিক শক্তিশালী রাডার স্থাপন করল বাংলাদেশ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিতা ও বৃদ্ধার লড়াইয়ের ভিডিও ভাইরাল ! (ভিডিও)

হ্যাপি আক্তার: [২] বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুম্বইয়ের অ্যারে এলাকায়। মহিলাকে এরপর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার আঘাত গুরুতর নয়। জিনিউজ২৪

[৩] সংবাদসংস্থা এএনআই যে ভিডিও প্রকাশ করেছে। চিতা ও বৃদ্ধার অসম লড়াইয়ের সেই কয়েক সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে উঠছে সোশাল মিডিয়ায়। যা দেখে আতঙ্কিত অনেকেই। রাতে অন্ধকারে চিতার লোকালয়ে প্রবেশ ও বাড়ির মধ্যে ঢুকে আক্রমণ উদ্বেগ বৃদ্ধি করেছে ওই এলাকায়।

[৪] ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারের মধ্যে বাড়ির একটি গাছের আড়ালে গা ঢাকা দিয়েছিলো চিতা বাঘটি। সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত। বাড়ির মধ্যকার আলো উঠোন পর্যন্ত এসে পৌঁছয়ানি। দেখা যায় এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে এসে উঠোনের মধ্যে একটি উঁচু জায়গায় বসেন। তখনও তিনি জানতেন না কী ভয়াবহ বিপদ অপেক্ষা করে রয়েছে তার জন্য। এরপর আচমকাই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে চিতা। অন্ধকারে শিকারি চিতার জ্বলজ্বলে চোখ ছিল ভয় ধরানো। শিকার ধরার প্রাক মূহুর্তে একটু থমকে যায় চিতাটি। ওই বৃদ্ধাও উপলব্ধি করে তার পিছনে কিছু একটা রয়েছে৷ এরপর ঘাড় ঘোরাতেই আক্রমণ।

[৫] বৃদ্ধার ওপর ঝাপিয়ে পড়ে চিতাটি। উঁচু জায়গা থেকে পড়ে গেলেও হাতের লাঠিটি দিয়ে কষিয়ে দেয় চিতাটিকে। তবে একবার নয় বেশ কয়েকবার। শিকার বাগে না পেয়ে বেগতিক দেখে পালিয়ে যায় বাঘটি। ইতোমধ্যে বৃদ্ধার প্রাণ বাঁচানোর সেই চিৎকারে ছুটে আসে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়