শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩২ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মিনিটে রোনালদোর গোলে ভিয়ারিয়ালকে হারালো ম্যান ইউ

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা যেমন হওয়া উচিত ছিল তেমন হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রথম ম্যাচে প্রতিপক্ষে মাঠে হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচেও হোঁচট খেতে যাচ্ছিল রেড ডেভিলসরা। কিন্তু অন্তিম সময়ে দলের ত্রাতার ভূমিকা নেন ক্রিস্টিয়ানো রোনালদো। যোগ করা সময়ের শেষ মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ডের দুর্দান্ত গোলে উজ্জীবিত ভিয়ারিয়ালকে হারিয়েছে উলে গুনার সুলশারের দলটি।

বুধবার রাতে নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। পাকো আলকাসের গোলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। সেখান থেকে দলকে সমতায় ফেরান অ্যালেক্স টেলেস। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়