শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৬ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ বাহিনীতে গতিশীলতা বাড়াতে বিধি মোতাবেক ছুটির নির্দেশনা

সুজন কৈরী: [২] পুলিশ বাহিনীতে গতিশীলতা বাড়াতে সব সদস্যদের বিধি মোতাবেক ছুটি দেওয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

[৩] বুধবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। ‌

[৪] চিঠিতে বলা হয়েছে, পুলিশের কল্যাণ ও সার্বিক গতিশীলতার জন্য বিধি মোতাবেক সব পুলিশ সদস্যদের ছুটি প্রাপ্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

[৫] চিঠিটি ডিএমপি কমিশনার, র‍্যাব ডিজি, সিআইডি প্রধান, এপিবিএন, হাইওয়ে পুলিশ, এন্টি টেররিজম, রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), দেশের সকল ডিআইজি, সকল মেট্রোপলিটনের কমিশনার, পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিটের অধিনায়কদের পাঠানো হয়েছে।

[৬] পুলিশ সদস্যরা বর্তমানে বছরে ২০ দিন ক্যাজুয়াল লিভ (সাধারণ ছুটি) পান। পাশাপাশি ৩৫ দিন আর্ন লিভ (অর্জিত ছুটি) রয়েছে তাদের। তিন বছর পরপর ‘রেস্ট অ্যান্ড রিক্রেশন লিভ’ নামে ১৫ দিনের ছুটিও প্রাপ্য তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়