শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর পাংশায় ওয়ান সূটারগান ও রামদাসহ, গ্রেপ্তার ২

মোঃ ইউসুফ মিয়া : [২] রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশের বিশেষ টি‌মের বি‌শেষ অভিযানে দেশীয় তৈরী ওয়ান শূটারগান ও রামদাসহ ২ জন সন্ত্রাসী‌কে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।

[৩] ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত (বুধবার ) ভোর রাতে তাদের অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, পাংশা উপ‌জেলার পুইজোর গ্রামের মোঃ মোতালেব মন্ডলের ছেলে মোঃ ইসলাম মন্ডল (৩৫) একই গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ হমিদুর মিয়া (৪০)

[৪] পুলিশ সূত্রে জানা যায়,র্জবাড়ী জেলা পুলিশ সুপার এমএম শা‌কিলুজ্জামানের নির্দেশক্র‌মে জেলায় কোন প্রকার মাদক কারবারী‌দের কোনপ্রকার প্রশ্রয়‌ দেয়া হ‌বে না এবং যে কোন এলাকায় সন্ত্রাসী কর্মকা‌ন্ডের স‌ঙ্গে জ‌ড়িত‌দের দ্রুত সম‌য়ের ম‌ধ্যে গ্রেফতার কর‌তে হবে।

[৫] জেলায় সব সময় অস্ত্র বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা নেতৃ‌ত্বে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মাসুদুর রহমান ওসি তদন্ত উত্তম কুমার ঘোষসহ ফোর্স গোপন সংবাদের তথ্য মোতাবেক মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে বাবুর মন্ডলের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের আটক পূর্বক একটি দেশীয় তৈরী সূটারগান ও রামদা সহ উদ্ধার করা হয়।

[৬] এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (a) রুজু করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়