শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে দুই নলা বন্দুক সহ যুবক গ্রেফতার

এ এইচ সবুজ : [২] জেলার শ্রীপুরে অস্ত্রসহ মো. আবুল হাসেম (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার মুলাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৩] গ্রেফতারকৃত মো. আবুল হাসেম উপজেলার মুলাইদ মধ্যপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।

[৪] জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক পালিয়ে যায়। পরে মো. আবুল হাসেমকে গ্রেফতার করে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে একটি দুই নলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো জানান, গ্রেফতার মো. আবুল হাসেমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যেগুলো আদালতে বিচারাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়