শিরোনাম
◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় দফার ৮৪৮টি ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

শিমুল মাহমুদ: [২] দেশে দ্বিতীয় দফার ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

[৩] বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে কমিশনের ৮৬তম সভা শেষে ইসি সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এ ঘোষণা দেন। এছাড়াও জাতীয় সংসদের শূন্য ঘোষিত সিরাজগঞ্জ-৬ আসনেরও তারিখ ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২ নভেম্বর। আগামী ১১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে।

[৪] ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। আগামী সপ্তাহে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

[৫] প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে অন্যান্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, উন্নত দেশের মতো প্রযুক্তি নির্ভরতা বাড়লে বাংলাদেশের নির্বাচনও আরও বেশি সুষ্ঠু হবে। পরবর্তী নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐক্যমত জরুরি। ঐকমত্য হলে কমিশনের সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়