শিরোনাম
◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ অক্টোবর কাঠমান্ডু, ১০ অক্টোবর মদিনা ও কুয়েত রুটে বিমানের ফ্লাইট চালু

খালিদ আহমেদ: [২] ৯ অক্টোবর থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিমানের ফ্লাইট সকাল ৯টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে এবং কাঠমান্ডু থেকে প্রতি শনি ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

[৩] আগামী ১০ অক্টোবর থেকে প্রতি রবি ও বুধবার বিমানের ফ্লাইট ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মদিনার উদ্দেশে ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রবি ও বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

[৪] ১০ অক্টোবর থেকে প্রতি রবিবার ঢাকা থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিমানের ফ্লাইট কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে।

[৫] কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে এবং প্রতি মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

[৬] বুধবার (২৯ সেপ্টেম্বর) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

  • সর্বশেষ