শিরোনাম
◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়েজিদ এলাকায় ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ৩৪৫০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] বুধবার (২৯ সেপ্টেম্বর) সিএমপির জনসংযোগ কর্মকর্তা এডিসি (উত্তর) মোহাম্মদ আরাফাতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ০২ নং টিম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ লিংক রোড, সাউদান ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৪৫০ পিস ইয়াবাসহ মোঃ রাকিবুল হোসেন (৬৫) কে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

[৪] মোঃ রাকিবুল হোসেন ঢাকা জেলার নবাবগঞ্জ এর বড় গ্রাম উত্তর পাড়া এলাকার সারেং বাড়ির মৃত মোন্নাফ সারেং ও মাতা-দেলোয়ারা বেগম এর সন্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়