শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুনিয়া হত্যা মামলা: আনভীরের আগাম জামিন আবেদন খারিজ

খালিদ আহমেদ: [২] বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ আনভীরের জামিন আবেদন খারিজ করে দেন।

[৩] সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, 'তার বিরদ্ধে ধর্ষণ ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে মামলার প্রেক্ষিতে সায়েম সোবহান আনভীরকে গ্রেপ্তার করতে পারে।'

[৪] তিনি আরো জানান, হাইকোর্ট বেঞ্চ এই মামলায় সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সায়েমকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছে, কারণ তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।

[৫] তবে সাবরিনা সায়েমকে মামলায় জামিনের মেয়াদ শেষে সংশ্লিষ্ট ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

[৬] আদালতে আনভীরের পক্ষে শুনানি করেন আইনজীবী ইইউসুফ হোসেন হুমায়ুন। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

[৭] রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গত ২৬ এপ্রিল রাতে কলেজছাত্রী মোসারাত জাহানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন মোসারাতের বড় বোন নুসরাত জাহান।

[৮] এ মামলায় গত জুলাই মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গত ১৮ আগস্ট পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। এই আদেশে মামলা থেকে অব্যাহতি পান সায়েম সোবহান আনভীর।

[৯] এরপর গত ৬ সেপ্টেম্বর মুনিয়ার বোন ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ বসুন্ধরা গ্রুপের এমডি, তার স্ত্রী ও বাবা-মাসহ আট জনের বিরুদ্ধে ‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগের এই মামলাটি করেন। পরবর্তীতে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

  • সর্বশেষ