শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আরমান কবীর: [২] বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে বুধবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারীপুর গ্রামের মৃত জসিম সিকদারের ছেলে মো. জীবন সিকদার ওরফে সেলিম সিকদার(৩৮) ও তার স্ত্রী মোছা. সুখ তারা(৩২)। তারা বর্তমানে ঢাকা জেলার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় বসবাস করছেন।

[৪] র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন(জি) বিএন’র নেতৃত্বে একদল র‌্যাব মহাসড়কে আশেকপুর(নগর জালফৈ) বাইপাসে অভিযান চালায়। অভিযানে স্থানীয় ভাই ভাই হোটেল অ্যান্ড ইত্যাদি স্টোরের সামনে থেকে উল্লেখিত স্বামী-স্ত্রীকে ৭০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে র‌্যাব জানায়।

[৫] র‌্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়