শিরোনাম
◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডের সিনেমায় গান গাইলেন ‘মানিকে মাগে হিথে’-খ্যাত ইয়োহানি

বিনোদন ডেস্ক: শ্রীলঙ্কার ভাইরালকন্যা ইয়োহানি ডি’সিলভা গাইলেন হিন্দি গান। তা-ও আবার নতুন বলিউড ছবি ‘সিদ্দত’-এর টাইটেল গান। গতকাল ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবে ভিডিওসহ সেই গান শেয়ারও করেছেন ইয়োহানি, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সূত্র: ইনস্টাগ্রাম, নিউজ ওয়্যার

সম্প্রতি ‘সিদ্দত’ ছবির টাইটেল ট্র্যাক প্রকাশ পেয়েছে। গানের কথা, সুর ও সংগীত করেছেন মনন ভরদ্বাজ। মূল গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। নতুন করে ইয়োহানির গাওয়া গানটি ছবির প্রমোশনে ব্যবহার করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়োহানি বলেছেন, ‘বলিউড ছবির প্রচণ্ড ভক্ত আমি। আমার খুব ভালো লাগে হিন্দি ছবির গান। সুযোগ পেলে সেসব গানও গাই। আমার খুব ইচ্ছে বলিউডের ছবিতে গান গাওয়ার।’

এই গানের মধ্য দিয়ে ইয়োহানির সেই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, এটাই ইয়োহানির শেষ গান নয়; বরং শুরু। এখন থেকে নিয়মিতই বলিউড ছবিতে পাওয়া যাবে তাঁর কণ্ঠ।

শ্রীলঙ্কার মেয়ে ইয়োহানি ডি’সিলভা ২০১৯ সাল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন ইউটিউবে। ২০২১ সালে এসে ‘মানিকে মাগে হিথে’ শিরোনামের গানটি নেট-দুনিয়ায় সেনসেশনে পরিণত হয়। খোদ অমিতাভ বচ্চনের মতো তারকাও তাঁর এই গান শেয়ার করেন। ঝড়ের বেগে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে গানটি।

এরই মধ্যে ভারত সফর নিশ্চিত করেছেন ইয়োহানি ডি’সিলভা। ৩০ সেপ্টেম্বর ভারতের গুরুগ্রামে এবং ৩ অক্টোবর হায়দরাবাদে দুটি অনুষ্ঠানে গাইবেন তিনি।

  • সর্বশেষ