শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনী কারাগারে কয়েদির মৃত্যু

ডেস্ক নিউজ: বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর মফিজুর রহমান (৬১) মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম। খবর বাংলা নিউজ২৪.কম

মফিজুর রহমান জেলার সোনাগাজী উপজেলার চরখোঁয়াজ এলাকার আমিনুল হকের ছেলে। তিনি অস্ত্র মামলায় যাবজ্জীবন ও ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

জেল সুপার আনোয়ারুল করিম বলেন, মৃত্যুবরণ করা মফিজুর রহমান অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। আগের থেকে তার হার্ট সমস্যা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। বুধবার ভোরে হঠাৎ তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ইকবাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়