শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসিকে নিয়েই আর্জেন্টিনার ৩০ জনের বিশ্বকাপ বাছাই দল

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে রেখেই ৩০ জনের দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

[২] ৭ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ১০ অক্টোবর খেলা লুইস সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে। ১৪ অক্টোবর ঘরের মাঠে খেলা পেরুর বিপক্ষে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপের যোগ্যতা পর্বের টেবিলে দুইয়ে রয়েছে আর্জেন্টিনা। মেসিদের পয়েন্ট ১৮। ২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে ব্রাজিল।

[৩] এমনিতে কাতার বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। এই তিন ম্যাচ জিতলে আরো নিশ্চিত করে ফেলবেন মেসিরা। কোপা জেতার পর থেকে মেসিকে নিয়ে উন্মাদনার শেষ নেই। দেশের জার্সিতে এ বারের বিশ্বকাপটাও তিনি জেতার জন্য মরিয়া। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়