শিরোনাম
◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবা আফগান প্রতিরোধ বাহিনীর সদস্য, এই সন্দেহে শিশুকে হত্যা করলো তালিবান

আসিফুজ্জামান পৃথিল: [২] আফগানিস্তানের তখর প্রদেশের শিশুটির বাবা তালিবান বিরোধী আফগান প্রতিরোধ বাহিনীর সদস্য বলে সন্দেহ করা হয়েছিলো। শিশু হত্যার এ খবর প্রকাশ করেছে পানশির অবজারভার নামের একটি গণমাধ্যম। এটি একটি স্বাধীন গণমাধ্যম। গণমাধ্যমটি পানশিরসহ আফগানিস্তানের খবরাখবর পরিবেশন করে থাকে।

[৩] তালিবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর দেশটির পার্বত্য এলাকা পানশিরে স্থানীয় নেতা আহমেদ মাসউদের নেতৃত্বে তালিবান বিরোধী প্রতিরোধযুদ্ধ গড়ে তোলা হয়। মাসউদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে গঠন করা হয় ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়