শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৮ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনানের সৌজন্য সাক্ষাৎ

এমরান হোসেন, মালদ্বীপ প্রতিনিধি: [৩] মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে কর্মক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের বেতন, ভাতা ও অন্যান্য বিষয়ের অভিযোগ আইন অনুযায়ী দ্রুত নিষ্পত্তির জন্য অনুরোধ জানান।

[৪] এ সময় দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ (শ্রম) ও ট্রাইব্যুনানের রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

[৫] সাধারণ প্রবাসীদের কাছ থেকে খবর নিয়ে জানা যায়। বিদেশি নাগরিকগণ যখন মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে বেতন ভাতার ও অন্যান্য বিষয়ে অভিযোগ করতে গেলে মালদ্বীপের নাগরিক ছাড়া ট্রাইব্যুনালে কোন অভিযোগ লিপিবদ্ধ করা হয় না। এই সাক্ষাৎকারে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবে বলে প্রবাসীরা আশাবাদী।

[৬] উল্লেখ, বর্তমান রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান গত বছর মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা অব্যাহত রয়েছে। ফলে উভয় দেশের মধ্যে ব্যাবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং উভয় দেশ ও জনগণ উপকৃত হবে বলে মালদ্বীপের জনগণ ও মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীরা আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়