শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হামলা-মামলা গ্রেপ্তার করে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না: মির্জা ফখরুল

খালিদ আহমেদ: [২] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বাসা-বাড়িতে সন্ত্রাসী হামলা ও নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশি হামলা ও তাণ্ডব আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ।

[৩] তিনি বলেন, আন্দোলন ও পতনের ভয়ে ভীত বর্তমান ভোটারবিহীন সরকার দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পর্যুদস্ত করার ষড়যন্ত্র করছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর এবং তাদের বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে।

[৪] মির্জা ফখরুল বলেন, এই হামলা, নির্যাতন ও নিপীড়ন করে কোনো স্বৈরাচার সরকারই টিকে থাকতে পারেনি। বর্তমান ফ্যাসিবাদী এই সরকারও টিকে থাকতে পারবে না।

[৫] তিনি বলেন, সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের মিছিলে পুলিশ হামলা করেছে।

[৬] নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ি উপজেলার ২ নং নদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল।

[৭] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়