শিরোনাম
◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনার অসামান্য সাহসে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে: ওবায়দুল কাদের

খালিদ আহমেদ :[২] আগামী জুন মাসের আগেই যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

[৩] আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরো বলেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান। আগামী বছর আপনারা এই সেতু দিয়ে চলাচল করতে পারবেন। অনেকেই ষড়যন্ত্র করেছেন এই সেতুর বিরুদ্ধে। কিন্তু প্রধানমন্ত্রী তাতে পাত্তা দেননি। নিজেদের অর্থায়নে সেতু করেছেন।

[৪] তিনি বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের রোল মডেল। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার অসামান্য সাহসে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে।

[৫] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শরীয়তপুরের নাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জম্মদিনে দোয়া ও পবিত্র কোরআন শরীফ বিতরন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ এ কথা বলেন।

[৬] এসময় পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আজ আমাদের আনন্দের দিন। এই দিনে প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেছেন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে আমরা ধন্য। আমরা তার জন্য দোয়া করবো।

[৭] অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেকুর রহমান খোকা, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা পুলিশ সুপার আশরাফুজ্জামান, বাহাদুরপুরের পীর সাহেব ফক্বীর আব্দুল্লাহ মোহাম্মাদ হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ