শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৫ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে ডিএনসির হাতে অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

আয়াছ রনি: [২] কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবা, ৩টি অস্ত্র ও নগদ ৩৭ হাজার টাকাসহ নারী-পুরুষ তিন জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ ডিএনসি।

[৩] আটককৃতরা হল- মৃত সৈয়দুল আমিনের ছেলে শাহনেওয়াজ, নূর বশরের ছেলে আবুল বশর ও করিমের স্ত্রী খালেদা খানম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়,

[৪] সোমবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাত ব্যাপী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন ও র‍্যাব -১৫ এর যৌথ অভিযানে হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া এলাকার খালেদা খানমের বাড়ি থেকে ৩ হাজার ইয়াবা ৩৭ হাজার নগদ টাকা ও ১টি ওয়ান শুটার গান, বশরের বাড়ি থেকে নাইন এমএম পিস্তল, শাহ নেওয়াজের বাড়ি থেকে শর্ট গানসহ তাদের আটক করা হয়।

[৫] এবিষয়ে টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামালসহ আসামীদের টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়