শিরোনাম
◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী ◈ টাকার বিনিময়ে কল রেকর্ড-লোকেশন বিক্রি, যেভাবে চলত চক্র

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঈন আলীর অনুপ্রেরণা হাশিম আমলা, প্রত্যাশা আরো মুসলিম ক্রিকেটার পাবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] ইংল্যান্ড দলে মঈন আলীকে সব সময় অন্যরকম দেখা গেছে। এই যেমন গত ২০১৯ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর সবাই যখন শিরোপা হাতে উল্লাস করছে শ্যাম্পেন ছিটিয়ে, তখন মঈন ছিলেন সবার থেকে আলাদা।

[৩] দল থেকে খানিকটা দূরে সরে দাঁড়িয়েছিলেন দুই মুসলিম ক্রিকেটার মঈন আলি ও আদিল রশিদ। ধর্মের প্রতি তারা এতটাই শ্রদ্ধাশীল যে সতীর্থদের সঙ্গে শ্যাম্পেন ছিটানো থেকে বিরত থাকেন মঈন ও আদিল।

[৪] ২০১৪ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া মঈনের পুরো ক্যারিয়ার জুড়েই ছিল এমন ধর্মীয় বিশ্বাস। কখনও সতীর্থদের সঙ্গে উল্লাস করেননি ধর্মীয় রীতিনীতির বাইরে গিয়ে। ৩৪ বছর বয়সী মঈন আলী দীর্ঘ সাত বছর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা মঈন ২৭ সেপ্টেম্বর সিদ্ধান্ত নেন আর খেলবেন না টেস্ট ক্রিকেট।

[৫] বিদায়বেলায় মঈন জানিয়েছেন ক্যারিয়ারে কাকে অনুপ্রেরণা হিসেবে মেনেছেন। দক্ষিণ আফ্রিকান আরেক মুসলিম ক্রিকেটার হাশিম আমলা ছিলেন মঈনের অনুপ্রেরণার নাম।

[৬] সবসময়ই অনুপ্রেরণার জন্য কাউকে প্রয়োজন হয়। অথবা এমন কারো প্রয়োজন হয়, যাকে দেখে আপনি ভাবতে পারেন যে, সে পারলে আমিও পারবো। আমি আশা করছি, এখন অনেক মানুষই এমনটা ভাবছে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হাশিম আমলাকে অনুপ্রেরণা হিসেবে জানিয়ে মঈন বলেন, “আমি জানি সে ইংল্যান্ডের নয়, তবু হাশিম আমলার মতো একজন... তাকে যখন প্রথম দেখলাম, আমি ভেবেছি সে যদি পারে তাহলে আমিও পারবো। এই ছোট বারুদটা প্রয়োজন হয়। মঈন আশা করেছেন ভবিষ্যতে ইংল্যান্ড দলে আরও মুসলিম ক্রিকেটার দেখার। তিনি মনে করছেন, তাকে দেখে আরো অনেক মুসলিম এগিয়ে আসবেন ক্রিকেটে। ক্রিকইনফো, আরটিভি

  • সর্বশেষ