শিরোনাম
◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে জুতার ভেতর ব্লুটুথ লাগিয়ে নকল করলো পরীক্ষার্থীরা

সাকিবুল আলম:[২] ভারতে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষায় নকল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে পাঁচজন। জুতার মধ্যে ব্লুটুথ লাগিয়ে পরীক্ষায় নকল করছিলো অভিযুক্তরা। রোববার আজমিরে, রাজস্থান এলিজিবিলিটি এগজামিনেশন ফর টিচার্সের (রিট) পরীক্ষায় এ ঘটনা ঘটে। আনন্দবাজার

[৩] এ প্রসঙ্গে রতনলাল ভার্গব নামের এক পুলিশ অফিসার বলেছেন, জুতার সোলের মধ্যে ফোন এবং ব্লুটুথ ডিভাইস ভরে পরীক্ষার হলে এসেছিলেন ওই পরীক্ষার্থীরা। কানে ছিল যন্ত্র। পরীক্ষা-হলের বাইরে থাকা কেউ তাদের সাহায্য করছিলো।

[৪] পুলিশ জানিয়েছে,প্রায় দুই লাখ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বিক্রি করা হয়েছে এই জুতা।

[৫] আজমিরের পুলিশ অফিসার জগদীশচন্দ্র শর্মা বলেছেন,জুতার ভেতরে ব্লুটুথ থাকা এক ব্যক্তিকে পরীক্ষার শুরুতেই গ্রেপ্তার করেছিলাম আমরা। তার মাধ্যমে জানতে পারি, যারা এভাবে নকল করছে তাদের সবার সঙ্গেই ওই ব্যক্তির যোগাযোগ রয়েছে। এর পর সমস্ত জেলার পুলিশকে বিষয়টি জানানো হয়।

[৬] রাজস্থানের সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য রিট পরীক্ষায় পাশ করতে হয়। ৩১ হাজার পদের জন্য এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী।

 

 

 

 

  • সর্বশেষ