শিরোনাম
◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা ব্যতীত বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের কোনো ইতিহাস নেই: তথ্য প্রতিমন্ত্রী

মহসীন কবির: [২] উন্নয়নের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। আওয়ামী লীগ সরকারের কল্যাণে দেশে সংঘটিত হয়েছে আমূল পরিবর্তন। জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। বিগত ১২ বছরে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। যার ফলাফল, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা ব্যতীত বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের কোনো ইতিহাস নেই। যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার শব্দ উচ্চারণ করলেন তখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী তারা কেউই এগিয়ে আসেনি।

[৩] রোববার(২৫সপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ, ক্যুইবেক শাখা আয়োযিত সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এসব কথা বলেন ।

[৪] ডাঃ মুরাদ বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে । 'মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী নিয়ে ভাবতেন। তাই, তার রাজনৈতিক দর্শনও সারা পৃথিবীতে স্বীকৃত। তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে জানাতে উদ্যোগ নিতে হবে আপনাকে আমাকে সকলকেই।

[৫] মানুষকে হত্যা করা যায়। কিন্তু তাঁর দর্শন, নীতি ও আদর্শকে হত্যা করা যায় না। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ঘাতকরা বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে। কিন্তু তারা হত্যা করতে পারেনি তার দর্শন, নীতি ও আদর্শকে। তার আদর্শই আজ আমাদের পথ চলার পাথেয়।

[৬] তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। জাতির পিতার সমগ্র জীবনের লড়াই, সংগ্রাম,ত্যাগ- তিতিক্ষার ইতিহাস আমাদের সকলের জানতে হবে। আসলে বঙ্গবন্ধুর জীবন-দর্শন, নীতি, আদর্শ, কর্ম ও নেতৃত্বের বহুমাত্রিক গুণাবলির মধ্যে নিহিত রয়েছে আদর্শ মানুষ ও সুনাগরিক হওয়ার সব উপাদান। জাতির পিতার ইতিহাস জানতে অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন, কারাগারের রোজনামচা এই তিনটি বই পড়তে হবে।

[৭] ডা. হাসান আরও বলেন; পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে দিন দিন দূরে ঠেলে দিয়েছে। দেশের উন্নয়নে তারা কোন কাজ করেনি। জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বঙ্গবন্ধুকে কীভাবে খাটো করা যায়, তার পরিবারের সদস‌্যদের ওপর কালিমা লেপন করা যায়, সে চেষ্টা করেছে। কিন্তু তারা সেটি পারেনি। এদেশের জনগণ তা হতে দেয়নি।

[৮] প্রতিমন্ত্রী আরও বলেন; বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গি ছিল সুদূরপ্রসারী। তিনি সোনার বাংলা সাজানোর কর্মসূচি দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের ওপর দাঁড়িয়ে আছে বলেই প্রধানমন্ত্রী'র নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণ,কর্ণফুলি টানেল,মেট্রোরেল, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ীতে গভীর সমুদ্র নির্মাণসহ অনেক উন্নয়নমূলক কাজ প্রধানমন্ত্রীর দক্ষতায় এগিয়ে চলছে।

  • সর্বশেষ