শিরোনাম
◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাই বিশ্বের পঞ্চম সেরা শহর

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: [২] একটি বৈশ্বিক প্রতিবেদনে দুবাই বিশ্বের পঞ্চম সেরা শহর হিসেবে স্থান পেয়েছে। রিসোনেন্স কনসালটেন্সি ‘ওয়ার্ল্ড বেস্ট সিটিস রিপোর্ট-২০২১’ প্রকাশ করেছে। সেখানে টোকিও, সিঙ্গাপুর এবং লস এঞ্জেলস শহরের থেকেও এগিয়ে রয়েছে দুবাই।

[৩] গত রবিবার দুবাই সরকারের মিডিয়া অফিসের একটি টুইট জানানো হয়, তালিকাটি শহুরে কেন্দ্রগুলির অনুসন্ধান করে এবং একটি শহরের নিরাপত্তা, আশেপাশের এলাকা, আকর্ষণ এবং ল্যান্ডমার্কগুলির ভিত্তিতে করা হয়েছে।খবর খালিজ টাইমসের।

[৪] প্রতিবেদনে দুবাইকে আরব ঐতিহ্য ও বিলাসবহুল আধুনিক জীবনের লোভনীয় মিশ্রণ বলে উল্লেখ করা হয়েছে।

[৪] সেখানে বলা হয়েছে, ‘আপনি পাখির চোখে ভূমি দেখার জন্য বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের চূড়ায় চড়তে পারেন। বিশ্বের সবচেয়ে ধনী ঘোড়ার দৌড়ে বাজি ধরতে পারেন এবং বিশ্বের সবচেয়ে উঁচু কোরিওগ্রাফেড ফোয়ারার সামনে ছবির জন্য পোজ দিতে পারেন। এই অভিজ্ঞতাগুলি দুর্ঘটনাক্রমে নয়: শহরটি ২০১০ এর দশকে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করেছে একটি আন্তর্জাতিক পর্যটন এবং ব্যবসায়িক গন্তব্যে পরিণত হয়েছে।

[৫] ’প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বাসিন্দাদের ‘এই সমস্ত অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবাহ’ সত্ত্বেও দুবাইকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর হিসাবে এই র‍্যাংকিং সত্যিই বিস্ময়কর।

  • সর্বশেষ