শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১০ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন ম্যাচ পর লা লিগায় স্বস্তির জয় পেলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : [২] লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ক্লাবের দশ নম্বর জার্সি পেয়েছেন আনসু ফাতি। চোট কাটিয়ে যিনি দশ মাস পরে মাঠে ফিরলেন। আর প্রত্যাবর্তনের ম্যাচটা গোল করেই স্মরণীয় করে রাখলেন তিনি। বার্সেলোনাও পেল স্বস্তির এক জয়।

[৩] রোববার (২৬ সেপ্টেম্বর) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার পর লিগে গত দুই রাউন্ডে ড্র করেছিল রোনাল্ড কোম্যানের দল।

[৪] এদিন লেভান্তের বিপক্ষে পুরোটা সময় আধিপত্য করে খেলে বার্সা। ম্যাচর মাত্র ৬ মিনিটেই মেমফিস ডিপাইয় গোল করে এগিয়ে দেন দলকে। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুক ডি ইয়ং। যোগ করা সময়ে বার্সার ৩-০ গোলের জয় নিশ্চিত করেন বদলি নানা ফাতি। ৬ ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। - মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়