শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৬ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে বিপুল উৎসব উদ্দীপনা মধ্যে দিয়ে নৌকা বাইচ অনুষ্ঠিত

সনতচক্রবর্ত্তী : গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সবাইকে মুগ্ধ করে। এজন্য বোয়ালমারী উপজেলায় তেলজুড়ি কুমার নদে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

নদীর দুই পাড়ে নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপভোগ করেন এই প্রতিযোগিতা। তার মধ্যে গ্রামগঞ্জের নারী পুরুষ উপস্থিতি ছিল চোখে পরার মতো।

রোববার ( ২৬ সেপ্টেম্বর) বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকে কুমার নদের দু-পাড়ে নানা বয়সের মানুষ ভিড় করতে থাকে। এতে আশপাশের ১০ টি নৌকা বাইচ দল অংশগ্রহণ করে। প্রায় বছরই এই কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও মেলা কমিটির সভাপতি নৌকা বাইচ শেষে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেলা পরিচালনা কমিটির সভাপতি খন্দকার ওমর হাফিজ মুক্তি'র সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ, শেখর ইউপি চেয়ারম্যান মোঃ ইসরাফিল মোল্যা, সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, বিএনপি নেতা সৈয়দ সাহাবুদ্দিন আহমেদ সাকুর, তেলজুড়ি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ওবায়দুর রহমান সরদার প্রমুখ।

মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অবলোকন ও মেলা পরিদর্শন করেন ডিআইজি মোঃ ইলিয়াস শরীফ।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী দলকে ২টি ফ্রিজ ও তৃতীয় স্থানকারীকে একটি এলইডি মনিটর পুরস্কার হিসেবে প্রদান করে।

  • সর্বশেষ