শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আখাউড়ায় তারেক রহমানের পিএস ও তার ভাইয়ের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ত্যাগি নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। রোববার দুপুরের দিকে পৌরশহরের তারাগন এলাকায় যুবদলের শতাধিক নেতাকর্মী ঝাড়– হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করে। পরে মিছিল শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ব্যক্তিগত সহকারি আব্দুর রহমান সানি ও তার ভাই কবির আহম্মেদের কুশপুত্তলিকা দাহ করে।

[৩] বিক্ষোভ মিছিল শেষে এক সংবাদ সম্মেলনে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এসব কমিটি গঠনের পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ব্যক্তিগত সহকারি আব্দুর রহমান সানি ও তার বড় ভাই কবির আহম্মেদের হস্তক্ষেপের অভিযোগ করেন যুবদল নেতাকর্মীরা। আগামী সাত দিনের মধ্যে ঘোষিত কমিটি বাতিলের দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলের যুগ্ম আহবায়ক পদ প্রার্থী মামুন মিয়া।

[৪] লিখিত বক্তব্যে মামুন মিয়া অভিযোগ করে বলেন, গত ১২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) জানতে পারি আখাউড়া উপজেলা যুবদল ও পৌর যুবদলের ৩১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছে জেলা যুবদল। কিন্তু এসব কমিটিতে দলের দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদেরকে রাখা হয়নি।

[৫] মামুন মিয়া আরও অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথিত সহকারি আব্দুর রহমান সানির বড় ভাই কবির আহম্মেদ ভূইয়া ছোট ভাইয়ের প্রভাব খাটিয়ে জেলা কমিটিকে চাপ দিয়ে অযোগ্য অদক্ষদেরকে দিয়ে এসব কমিটি করেছে।

[৬] কবির আহম্মেদ ভূইয়া আখাউড়া উপজেলার পাশর্বতী ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের বাসিন্দা। বিএনপিতে তার কোন পদ পদবী নাই। ছোট ভাইয়ের প্রভাব খাটিয়ে তিনি বিএনপির রাজনীতিতে কলকাঠি নাড়ছেন। আগামী সাত দিনের মধ্যে কমিটি বাতিল না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

[৭] সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের আহবায়ক প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম রানা, পৌর যুবদলের সাবেক আহবায়ক মোবাশ্বের আহসান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক প্রার্থী এফ. এ. ফোরকান প্রমুখ।

 

  • সর্বশেষ