শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে নিখোঁজ সেই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীতে নদীতে লাফ দিয়ে নিখোঁজ সেই মাদ্রাসা ছাত্র মাজেদের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ২৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ওই মরদেহ উদ্ধার করা হয়।

[৩] রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে ঘটনাস্থল থেকে পাঁচশ গজ দূরে কালাম খন্দকারের হাট নামক স্থানে তার মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয় লোকেদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।

[৪] এর আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজারের স্টিলের ব্রীজ থেকে কুমার নদীতে লাফ দিয়ে মাজেদ নিখোঁজ হয়েছিল। ওই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধারে শনিবার বোয়ালমারী ফায়ার সার্ভিস এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আসা পাঁচ ডুবুরি ঘণ্টার পর ঘন্টা চেষ্টা করেও ব্যর্থ হন।

[৫] শেখর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তেলজুড়ি গ্রামে কুমার নদের উপর অবস্থিত স্টীলের ব্রিজের উপর থেকে মাজেদ তার সমবয়সী পাঁচ জনের সাথে নদীতে লাফ দিচ্ছিল। নদী থেকে প্রায় ২০ ফুট উচ্চতায় অবস্থিত ব্রীজ থেকে প্রথম লাফ দিয়ে নিখোঁজ হন মাজেদ। এরপর আরো দুই সহপাঠী লাফ দেয়। কিন্তু মাজেদ ভেসে না উঠায় অন্য দুই জন আর লাফ না দিয়ে তারা বাড়ি গিয়ে বিষয়টি জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়