শিরোনাম
◈ যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান: রিপোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগের খবর: থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ◈ স্পেন ও আর্জেন্টিনার ম‌ধ্যে বিশ্বকাপ ফাইনাল পূণরায় আয়োজনের দাবি, অনলাইনে ৬২ হাজারো ভক্তের স্বাক্ষর   ◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? ◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম  ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি ◈ গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতে ইসলামীর চিঠি ◈ প্রশাসনে নারীর নেতৃত্বের বিস্তার, ২০ নারী ডিসি ও ১৯১ নারী ইউএনও ◈ আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে?

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:১২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের সমালোচনা করে বিএনপি এক ধাপ নিচে নেমে গেছে: কাদের

সালেহ্ বিপ্লব: [২] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোববার দুপুরে রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির এক অনুষ্ঠানে ত এ সব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর নিয়ে বিএনপি যে ভাষায় কথা বলেছে, তা শিষ্টাচারে পড়ে না।

[৩] জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কোনো অর্জন নেই— বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আমার অবাক লাগে যখন মির্জা ফখরুল বলেন এই সফরে কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না। জাতিসংঘের অধিবেশনের প্রত্যেকটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের সুনাম-মর্যাদাকে শেখ হাসিনা নতুন মাত্রায় উন্নীত করেছেন এবারের বিশ্বসভায়।

[৪] ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ভ্যাকসিন ক্রাইসিস নিয়ে কথা বলেছেন, ভ্যাকসিন বৈষম্য নিয়ে কথা বলেছেন। সারা দুনিয়া মুগ্ধ হয়ে তার বক্তব্য শুনেছেন। প্রধানমন্ত্রী বলেছেন সবার জন্য ভ্যাকসিনের সমান সুযোগ করতে হবে। ফখরুল সাহেব এটা কি আপনি শুনতে পাননি? নিউইর্য়ক টাইমস পত্রিকাটি পড়েননি? নিউইর্য়ক টাইমসের মতো আন্তর্জাতিক বহুল প্রচারিত পত্রিকাটি যে মন্তব্য করেছে তা কি দেখেন নাই? নিউইর্য়ক টাইমস আমেরিকার প্রেসিডেন্টকে বলেছে, দারিদ্র্যের ব্যাপারে কি করবেন? বাংলাদেশের দিকে তাকান, শেখ হাসিনার দিকে তাকান। দারিদ্র্য বিমোচন কিভাবে করতে হয় শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, তার থেকে শিক্ষা নিন। মির্জা ফখরুল আপনাকে বলছি, নিউইর্য়ক টাইমসের এই রিপোর্টটি পড়ুন। এই মন্তব্যটি পড়ুন। সারা দুনিয়া কি বলছে বলে তা শুনুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়