শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঠেকাতে পুলিশের ২১ রাউন্ড গুলি নিক্ষেপ

আসাদুজ্জামান বাবুল : [২] গোপালগঞ্জে মাহেন্দ্র সমিতির কতৃক নিয়ে সোনাকুড় গ্রামের সিকদার বংশের দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

[৩] শনিবার রাত সাড়ে ৯টা থেকে দেড়ঘন্টাব্যপী ঘটে যাওয়া ঘটনা নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

[৪] গোপালগঞ্জ সদর থানার ওসি মো, মনিরুল ইসলাম দাবী করেছেন,শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জে মাহেন্দ্র সমিতির কতৃক নিয়ে সোনাকুড় গ্রামের সিকদার বংশের দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা নিয়ন্ত্রনে আনতে পুলিশ কমপক্ষে ২১ রাউন্ড রাবার বুলেটের ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। এরপর রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে এসেছে।

[৫] রাত সাড়ে ৯টা থেকে দেড়ঘন্টাব্যপী ঘটে যাওয়া ঘটনা নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়