শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মায় জেলের জালে ৩৭ কেজির বাঘাই, বিক্রি হলো ৪৮ হাজার টাকায়

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ৩৭ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে।

[৩] রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে দৌলতদিয়া চর কর্ণেশনা কলাবাগান এলাকার পদ্মা নদীতে মানিকগঞ্জ জাফরগঞ্জের জেলে গোবিন্দ হালদারের জালে ওই মাছটি ধরা পড়ে।

[৪] পরে সকাল সাড়ে ৮টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মৎস আড়ৎ এ আনলে সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে স্থানীয় মৎস ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১হাজার ৩শ টাকা কেজি দরে মোট ৪৮হাজার ১শ টাকায় কিনে নেন।

[৫] এর পরে চান্দু মোল্লা মাছ একটু বেশী দামে বিক্রির জন্য মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছেন। তিনি আশা করছেন মাছটি ভাল লাভে বিক্রি করতে পারবেন।

[৬] মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার মাছের প্রতি মানুষের চাহিদা বেশী সেক্ষেত্রে এত বড় বাঘাইড় আশা করছি বেশ লাভে বিকেলের মধ্যেই মাছটি বিক্রি করতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়