শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব ফল খেলে উজ্জ্বল হবে ত্বক

ডেস্ক নিউজ : সৌন্দর্যের সংজ্ঞা বদলাচ্ছে রোজ রোজ। গায়ের রঙের চেয়ে ত্বকের স্বাস্থ্যে বেশি জোর দিতে দেখা যাচ্ছে পুরুষ-মহিলা সকলকেই। তবে মসৃণ, উজ্জ্বল ত্বকের কদর সব সময়েই রয়েছে। আর গায়ের রং যেমনই হোক, মুখের উজ্জ্বলতা আত্মবিশ্বাস বাড়ায়।

চিকিৎসকেরা বলছেন, খাদ্যাভ্যাস ঠিক করলেই ত্বক সুন্দর হবে। তবে আকাশ ছোঁয়া দামের প্রসাধনী সামগ্রীতে মন না দিয়ে একটু নিয়ম করে ফল খেয়ে দেখুন।

পাঁচটি ফল রয়েছে যা খেলে আপনার ত্বক ভাল থাকবে।

আসুন জেনে নেই যেসব ফল খেলে ত্বক ভাল থাকে।

১. আপেল ভিটামিন এ, সি, ডায়েটারি ফাইবার, পট্যাশিয়াম ও ম্যাগনেশিয়ামে ভরপুর। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের ফ্রি র‌্যাডিকেলস দূর করে। তাই ত্বক ভালো থাকবে।
২. লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ও প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা ত্বকের দাগ ছোপ দূর করে। এছাড়া শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।

৩. পেঁপে খেলে অনেক উপকার পাবেন। প্রতিদিন ৬-৮ টুকরো পাকা পেঁপে খান। ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন।

৪. কলায় রয়েছে অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম ও প্রচুর পানি। এতে আপনার ত্বক হাইড্রেটেড থাকে এবং ব্রণের সমস্যাও কমে।

৫. আমে রয়েছে প্রচুর পুষ্টি। ভিটামিন এ, ই, সি এবং কে, ফ্ল্যাভোনয়েড, পলিফেনোলিকস, বিটা ক্যারোটিন এবং জ্যান্টোফিল রয়েছে। এই সব আপনার ত্বককে ডিএনএ ড্যামেজ থেকে বাঁচায়। বিডি প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়