শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩২ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: বশেমুরবিপ্রবি ছাত্রী গুরুতর আহত

গোপালগঞ্জ প্রতিনিধি: [২] আহত তামান্না তন্নী গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

[৩] শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি বোয়ালমারী রেলওয়ে স্টেশন অতিক্রম করার আহত হন।

[৪] একই ট্রেনে এক সঙ্গে গোপালগঞ্জ আসছিলেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২য় বর্ষের ছাত্র মনিরুল ইসলাম উজ্জ্বল।

[৫] তিনি বলেন, আজ রাত ৯টার দিকে বোয়ালমারী রেলওয়ে স্টেশন পার হওয়ার পর তামান্না হঠাৎ মাথায় হাত দিয়ে চিৎকার দিয়ে ওঠে। আমরা চিৎকার শুনে তার কাছে যাই এবং মাথায় হাত দিয়ে দেখি প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ট্রেনে কর্তব্যরত টিটির কাছ থেকে ফাস্টএইড বক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

[৬] গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার খান বলেন, রোগীর মাথার ডান পাশে আঘাত পেয়েছেন এবং ফুলে গেছে। রোগীর অবস্থা এখনই বলা সম্ভব নয়। সিটি স্ক্যান করলে বোঝা যাবে ব্রেইনে কোনো ধরনের আঘাত পেয়েছে কিনা। আপাতত তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়