শিরোনাম
◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২ ◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে আবার এসেছে চীনের সিনোফার্মের ৯০ হাজার ভ্যাকসিন

স্বপন দেব : [২] জেলায় শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা ইপিআই ভবনে চীনের সিনোফার্ম কোম্পানির তৈরী কোভিড-১৯ রোগের ৯০,০০০ডোজ ভেরোসেল ভ্যাকসিন গ্রহন করেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

[৩] এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স ইমুইনাইজেশন মেডিক্যাল অফিসার ডা. মনিরা হক, জেলা ইপিআই সুপার(ভারপ্রাপ্ত) শামসুল হকসহ ইপিআই সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগন। এই ভ্যাকসিন আগামী (২৬ সেপ্টেম্বর) রবিবার থেকে মৌলভিবাজারের সারা জেলার ৭টি ফিক্সড সেন্টারসমূহে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।

[৪] সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক টিকা গ্রহন করার জন্য অনুরোধ করা হয়েছে। টিকা সংক্রান্ত যেকোন তথ্যের জন্যে নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

 

  • সর্বশেষ