শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা মামলায় তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ ডিসেম্বর ৩ মহাদেশে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব বাংলাদেশের পাশাপাশি একসঙ্গে বিশ্বের ৩ মহাদেশে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৩ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে আরও ১১টি দেশে সিনেমাটি দেখা যাবে।

এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার বলেন, দেশের আগেই বিদেশে বুকিং শুরু হওয়াতে আমরা খুব আনন্দিত। তবে, দেশ-বিদেশে ডিস্ট্রিবিউশনের পাশাপাশি আমরা ‘মিশন এক্সট্রিম’র প্রচারণার কাজ ফের ব্যাপক আয়োজনে শুরু করতে যাচ্ছি। খুব শিগগিরই প্রকাশ করবো সিনেমার ট্রেলার এবং চমকপ্রদ সব কনটেন্ট। সর্বোচ্চ এফোর্ট দিয়ে প্রচারণা কার্যক্রম চালানো হবে যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে আমাদের ম্যাসেজ পৌঁছাতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মস-এর কর্ণধার রাজ হামিদ ‘মিশন এক্সট্রিম’ নিয়ে বলেন, হলিউডের বিখ্যাত সব সিনেমাগুলোর মতো নিউইয়র্কেও ‘মিশন এক্সট্রিম’-এর প্রিমিয়ার শো হবে ৩ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে। জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমা কমপ্লেক্সে ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট ২৭টি শো চূড়ান্ত করা হয়েছে। আমরা এই সিনেমাটি দিয়ে কোভিড পরবর্তী পৃথিবীতে সবাইকে স্বাগত জানাতে চাই। মুক্তির খবর শুনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও খুব আনন্দিত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমীত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ জাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

অচিরেই সিনেমাটির বিশ্বব্যাপী মুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান অপর পরিচালক ফয়সাল আহমেদ। সূত্র: বাংলানিউজ, বিডি জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়