শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এয়ারলাইনসের সিডিউল পেলেই বিমানবন্দরে পিসি আর ল্যাব চালু হবে

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো বলেন, বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব স্থাপনসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে যাত্রী পরিবহনে ও এয়ারলাইনসের সিডিউল প্রস্তুতির জন্য দুই দিন সময় লাগবে।

[৩] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিমানবন্দরের আরটি পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তুতি কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বিমানবন্দরে স্থাপিত ল্যাবটি বায়ো সেফটি ২-মাত্রায় ল্যাব। শনিবার রাত আটটা নাগাদ ল্যাবের শেষ মুহূর্তের কাজ (টিউনিং কাজ) সম্পন্ন করে পরীক্ষামূলক ভাবে বিমানবন্দরের কর্মকর্তা ও কর্মচারি মিলিয়ে ১০০ জনের নমুনা পরীক্ষা করা হবে।

[৪] ডা. নাসিমা সুলতানা বলেন, এরপরই বিভিন্ন এযার লাইন্স, সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট প্রবাসী শ্রমিকদের গন্তব্য দেশগুলোকেও জানিয়ে দিলে এয়ারলাইন্স গুলো যাত্রী পরিবহনে তাদের টিকেট বিক্রিসহ আনুসঙ্গিক কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়