শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবি নির্বাচনে সুজনের প্রতিদ্বন্দ্বী কোচ ফাহিম

নিজস্ব প্রতিবেদক : [২]বিসিবি নির্বাচনে এবার হাজির হলো নতুন এক উত্তাপ। আগামী ৬ অক্টোবরের নির্বাচন সামনে রেখে গতকাল (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে মনোয়নপত্র বিতরণ। আজ দ্বিতীয় দিনে চমক দিয়ে মনোয়নপত্র কিনলেন স্বনামধন্য কোচ, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

[৩]পরিচালক পদে তাকে লড়তে হবে প্রভাবশালী খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। এতদিন সুযোগ থাকলেও কেন নির্বাচনে আসেননি ফাহিম সে ব্যাখ্যা দিয়েছেন সংবাদ মাধ্যমের।

[৪]এর আগেও দুইবার কাউন্সিলর হিসেবে ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। তবে সেই দুইবার অন্য কারও জন্য জায়গা ছাড়তে গিয়েই নির্বাচন করেননি তিনি। সাকিব-মুশফিকদের এই কোচ জানান এবার চিন্তা পরিবর্তন হয়েছে, তার অনুধাবন দেশের ক্রিকেটের উন্নতিতে পলিসি লেভেলেও তাদের কাজ করা জরুরী।

[৫]ক্যাটাগরি-৩ পরিচালক পদে কাউন্সিলর আছেন সাবেক ক্রিকেটার ও বিভিন্ন প্রতিষ্ঠান। যেখানে ফাহিম এসেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। ২০১৯ সালে বিসিবির চাকরি ছেড়ে বর্তমানে আছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হিসেবে। যেখানে তিনি এর আগেও কাজ করেছেন দীর্ঘদিন।

[৬]আজ (২৫ সেপ্টেম্বর) বিসিবিতে মনোয়নপত্র কিনতে এসে তিনি বলেন, সত্যি বলতে আমি এর আগেও দুইবার কাউন্সিলর ছিলাম, বিসিবিতে আসার আগে, যখন বিকেএসপিতে ছিলাম। আগেও সুযোগ হয়েছিল (নির্বাচন করার) তবে আরেকজনের জন্য ত্যাগ স্বীকার করেছিলাম জায়গাটা। আমার মনে হয় এতদিন কাজ করার পর আমার ভালো ধারণা আছে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করা দরকার। সেটাতে দৃষ্টি রেখেই আমি মিড লেভেল কিছু কাজ করার চেষ্টা করেছি।

[৭]আমি অনুধাবন করেছি যে আমি বা আমাদের মত যারা আছে তাদের বোধহয় পলিসি লেভেল থাকা উচিৎ। আমরা সত্যিকার ছবিটা তুলে ধরতে পারবো পলিসি লেভেলে। আর সত্যিকার যে পরিবর্তনগুলো দরকার সেগুলো আনার চেষ্টা করবো।

[৮] যার সাথে লড়বেন সেই খালেদ মাহমুদ সুজন দেশের ক্রিকেট উন্নয়নে কম কাজ করছেন না। যুবাদের বিশ্বকাপ জিতিয়ে নিজের অবস্থানটা যেন আরও পোক্ত করলেন। এমন একজনের সাথে লড়াই প্রসঙ্গে ফাহিম তুলে ধরেন ইতিবাচকতা।

[৯] তিনি বলেন, এটাতো আসলে টক্কর না, এটা ভালো জিনিস যে আমরা যারা অংশ নিচ্ছি তারা সবাই যোগ্য। আমার সাথে সুজনের দেখা হয়েছে এবং তাকে আমি উইশ করেছি সেও আমাকে উইশ করেছে। আমি আশা করি একটা ভালো পরিবেশে নির্বাচনটা হবে। তার জন্য আমার শুভ কামনা থাকলো। তার অবদান নিয়েও সন্দেহ নেই। অনেক গুলো বছর সে কাজ করছে।

[১০] নির্বাচিত হলে কোন জায়গাগুলো নিয়ে কাজ করতে চান তা উল্লেখ করে ফাহিম যোগ করেন, ‘আমার যেহেতু অনেক লেভেলে কাজ করার সুযোগ হয়েছে আমি জানিৃক্রিকেটকে ছড়িয়ে দেওয়া বলেন, হিউম্যান রিসোর্স বলেন, ইনফ্রাস্টকচার বলেন সব বিষয়ে আমরা যতটুকু করতে পারতাম আমার মনে হয়না ততটুকু করতে পেরেছি। আমি যদি সুযোগ পাই এ জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করবো।- বিসিবি/ ক্রিকটাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়