শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক: [২] শ্রীলঙ্কার সাবেক দলপতি মাহেলা জয়াবর্ধনে কোচ হিসেবে যথেষ্ট সফল একটি নাম। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএলের শিরোপা উপহার দেন তিনি। এছাড়াও দ্য হান্ড্রেডের অভিষেক আসরে এ লঙ্কান লিজেন্ডের অধীনেই সেরা হয়েছে সাউদার্ন ব্রেভ।

[৩] ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সফল কোচ মাহেলা জয়াবর্ধনের অভিজ্ঞতা টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাবে শ্রীলঙ্কা। তাইতো সাবেক এ অধিনায়ককে টি-টোয়েন্টি ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসরের প্রথম পর্বে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

[৪] শ্রীলঙ্কার জাতীয় দলে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত কাজ করবেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী জয়াবর্ধনে। সুপার টুয়েলভের টিকিট ছিনিয়ে নেয়ার লড়াইয়ে প্রথম পর্বের ‘এ’ গ্রæপে নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে মোকাবেলা করবে শ্রীলঙ্কা।

[৫] আইপিএলের দ্বিতীয় পর্ব মাঠে গড়িয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ জয়াবর্ধনে এখন দলের সঙ্গেই রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট শেষে সেখান থেকেই ওমানে শ্রীলঙ্কান দলে যোগ দিবেন তিনি।

[৬] অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবেও কাজ করবেন জয়াবর্ধনে। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়