শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৫ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে বর ও কনের অভিভাবককে ১ লাখ টাকা জরিমানা

সাদেক আলী: বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণ পরেই গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হবে ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে। এরই মধ্যে ম্যাজিস্ট্রেটের হানা। কনের বিয়ের বয়স না হওয়ায় বর ও কনের অভিভাবককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কে ভুল তথ্য দিয়ে হয়রানি করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।

কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসানহাটি গ্রামের আক্তার আলীর স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজনের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বয়স কম হওয়ায় বর জীবননগর উপজেলার সবুজ মিয়াকে ৫০ হাজার ও মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়