শিরোনাম
◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার ◈ পুলিশ বাহিনীতে বড় সংস্কারের ইঙ্গিত, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক টনেরও বেশি মাদক উদ্ধার করল ইরানের বর্ডার পুলিশ

রাশিদ রিয়াজ : ইরানের দক্ষিণাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ থেকে এসব মাদক উদ্ধার করে ইরানের বর্ডার পুলিশ। বর্ডার পুলিশের কমান্ডার আহমাদ আলী গুদার্জি বলেন সারাভান প্রদেশের রেজিমেন্ট দুই ঘন্টার এক অভিযানে এক টনেরও বেশি মাদক ছাড়া কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করে। আন্তর্জাতিক চোরাচালানের রুট হিসেবে এসব এলাকা ব্যবহার হয় বলে গত বছর সবচেয়ে বেশি মাদক উদ্ধারের ঘটনা ঘটে ইরানে। গত বছর ইরানের এ্যান্টি-নারকোটিক্স পুলিশ বিভিন্ন ধরনের ১২শ টন মাদক উদ্ধার করে। যা গত কয়েক বছরে দ্বিগুণ পরিমান বৃদ্ধি পেয়েছে। বিশে^ ইরান মাদকের বিরুদ্ধে যুদ্ধরত নেতৃস্থানীয় একটি দেশ। বিশেষত প্রতিবেশি দেশ আফগানিস্তান থেকে বিপুল পরিমান মাদক বিশে^র বিভিন্ন স্থানে চোরাচালানিরা পাচার করে থাকে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস বলছে ইরানের মাদকের বিরুদ্ধে অভিযানের ফলে বিশে^ মাদক পাচারের ৯০ শতাংশ অপিয়াম, ৭০ শতাংশ মরফিন ও ২০ শতাংশ হিরোইন উদ্ধার করা সম্ভব হয়েছে। ইরান প্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়