শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাইয়ের লাঠির আঘাতে বোনের মৃত্যু

জিএম মিজান: [২] বগুড়ার নন্দীগ্রামের পল্লী অঞ্চলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় বোন আজমীরা (৪২) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টা উপজেলার বীরপলি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর মানসিক প্রতিবন্ধি ভাই মোকছেদ আলী (২৩) কে বাড়ীতে শিকলে বেঁধে রেখেছে প্রতিবেশীরা। নিহত আজমীরা ও মোকছেদ আলী মৃত কোরবান আলীর ছেলে-মেয়ে। আজমীরা একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, মোকছেদ আলী মানসিক প্রতিবন্ধী হওয়ায় গত ৫বছর যাবৎ একই গ্রামে তার বড় বোনের বাড়ীতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। শুক্রবার সকালে তাকে গোসলের জন্য বড় বোন আজমীরা কিছু সময়ের জন্য শিকল খুলে দিয়ে সংসারের কাজ করছিল।

[৪] শিকল খুলে দেওয়ায় মোকছেদ আলী একটি মোটা বাঁশের লাঠি নিয়ে বড় বোনের মাথায় আঘাত করে। এতে বড় বোন আজমীরা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৫] নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ প্রতিবেদক-কে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। ছোট ভাই মোকছেদ আলী মানসিক প্রতিবন্ধি ছিল। মরদেহ মর্গে রয়েছে, পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়