শিরোনাম
◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা?

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে সফর এসে অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রতি দায়িত্বশীল আচরণ করবে, বললেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক: [২] নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়াও পাকিস্তান সফর বাতিল করলে সেটা বড় ভুল হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। অজিদের প্রতি এক রকম সতর্কবার্তার দিয়েছেন তিনি।

[৩] রমিজের কথায়, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো হলে ক্রিকেটের জন্য ভূমিকা পালন করতে পারবে না অস্ট্রেলিয়া। যদি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো কাজ করে, তবে ভুল করবে। তাই আমি আহ্বান করছি, এমন ভুল যেন অস্ট্রেলিয়া না করে।

[৪] আগামী বছরের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরের সূচি রয়েছে অস্ট্রেলিয়ার। সফরে দুইটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা অজিদের। কিন্তু পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিলের পর শঙ্কায় অস্ট্রেলিয়া দলের সফর- এমন বেশ কিছু প্রতিবেদন করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।

[৫] সেসব প্রতিবেদন চোখ এড়ায়নি রমিজের। তাই অস্ট্রেলিয়াকে সাবধান করে দিয়ে বলেছেন, আমি মনে করি অস্ট্রেলিয়ার দায়িত্বশীল হওয়া দরকার। বিষয়টি ক্রিকেটের প্রতি দায়িত্বশীল আচরণ দেখানোর মতোই। ক্রিকেটের এমন বিষয়ে অস্ট্রেলিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার পিএসএলে অংশ নিয়ে থাকেন। তাহলে অস্ট্রেলিয়া ক্রিকেট দল কেন পাকিস্তান সফরে আসতে পারবে না এই প্রশ্নও তুলেছেন রমিজ। - সিডনি হেরাল্ড, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়