শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৮ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপ্রীতি ধর: ইভানার একজন মায়ের দরকার ছিলো, ঠিক আমার মায়ের মতো

সুপ্রীতি ধর: এই যে আমার মা আমার প্রতিটা বিপদ আর কষ্টের সময় আমাকে বলতেন, ‘ধরে নে এটা তোর একাত্তর। আমি যেমন সারাজীবন ধরে একাত্তরকে মোকাবেলা করেছি, তুইও পারবি, ভেঙে পড়বি না’Ñ এটা আমার জন্য ছিলো আপ্তবাক্য। মায়ের কাছ থেকে শক্তি নিয়ে আমি বারবার ঘুরে দাঁড়িয়েছি। মা আমাকে ঠেলে ধাক্কা দিয়ে বের করে এনেছিলো নিজের পায়ে দাঁড় করাতে, নইলে এই আমিও কোনোদিন কিছু করতে পারতাম না। মা চলে যাওয়ায় আমি সে খুঁটিটা হারিয়ে ফেলেছি। আরও অনেক বছর মায়ের বেঁচে থাকার দরকার ছিলো, আমার জন্য, আমার ছেলে-মেয়ের জন্য।

পরবর্তিতে আমার বন্ধুরা আমার পাশে ছিলো। কেন ছিলো? কারণ আমি তাদের জানান দিতাম আমার কষ্ট, আমার সমস্যার কথা। হয়তো অনেক বিরূপতার মুখোমুখিও আমি হয়েছি, কিন্তু তারা না থাকলে আমি থাকতাম না এখন, এটাই সত্যি। জীবনে চলার পথে কাউকে অস্বীকার করতে নেই। মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, সবাইকে লাগে। একা পথ চলা যায় না। আমার যেহেতু ভাই-বোনরা আমার পাশে থাকেনি, তাই মা একাই হাজার জন হয়ে ঢাল হয়ে উঠেছিলো। ইভানার একজন মায়ের দরকার ছিলো, ঠিক আমার মায়ের মতো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়